মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বলবোমা উদ্ধার
দি নিউজ লায়নঃ মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বলবোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর বিধানসভায় এলাকার আকন্দবাড়িয়া এলাকায়। স্কুলের পাশের একটি জঙ্গল থেকে জারবন্দি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে ঘটনাস্থলে তদন্তে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয় বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহের কারণে দীর্ঘদিন ধরে পাকাটোলা স্কুল বন্ধ রয়েছে।
এদিন স্কুলের পেছনের ঝোপের মধ্যে বেশ কিছু জার দেখতে পায়। প্রতিদিনের মত এদিনও সকালে ওই পথ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওই জারগুলি দেখত পেয়ে সন্দেহ হয়। জার খুলতেই প্রচুর বল বোমা দেখতে পায়। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ আসে। খবর দেওয়া হয় বোমস্কোয়াডকে। ইতিমধ্যে বোম স্কোয়াডের বিশেষ দল এসে বোমগুলি নিস্ক্রিয় করে। বিধানসভা ভোটের আগে এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছ।
আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সীতেশ মণ্ডল বলেন, বিধানসভা ভোটকে সামনে আর সেই কারনে সন্ত্রাস করতে ভাজপা এই বোমা মজুত করেছিল। এখন তারা যে কোন উপায়ে ভোটে জয় পেতে চাইছে। তারা ভোটের আগে যে ভাবে সন্ত্রাস করতে শুরু করেছে এলাকায় এলাকায় তাতে আমরা আতঙ্কিত। আমরা গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন,বোমাগুলি নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post a Comment